মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধ করে মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি জানান, সাম্প্রতিক সময়ে র্যাবের নানামুখী অভিযানের ফলে এসব অপরাধ অনেকটাই কমে এসেছে, তবে এতেই সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।
লক্ষ্য মোহাম্মদপুরের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা।














