আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৪%

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 04:23:06 pm, Wednesday, 26 August 2026
  • 24

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধানক্ষেত থেকে মানুষের শরীরের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নীলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী সড়কের পাশের ধানক্ষেতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। সংবাদ পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, খণ্ডিত পায়ের পাশে রক্তমাখা একটি পলিথিনও পড়ে ছিল। তাদের ধারণা, কেউ সড়ক থেকে পাটি ধানক্ষেতে ফেলে রেখে গেছে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, খণ্ডিত পাটি ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য পাঠানো হবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সেপ্টেম্বরে তফসিল, বছরের শেষাংশে স্থানীয় সরকার নির্বাচন: সিইসি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

Update Time : 04:23:06 pm, Wednesday, 26 August 2026