আজ বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

সীতাকুণ্ডে এক দিনেই পৃথক ঘটনায় কলেজছাত্রী ও কিশোরের আত্মহত্যা

  • MIT ERP
  • Update Time : 02:24:29 pm, Wednesday, 26 August 2026
  • 21

সীতাকুণ্ডে এক দিনেই পৃথক ঘটনায় কলেজছাত্রী ও কিশোরের আত্মহত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে একই দিনে পৃথক দুটি ঘটনায় এক কলেজছাত্রী ও এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এবং সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির পাশে জেলেপাড়ায় সঞ্জিতা জলদাশ (১৬) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দেয়। সে ওই এলাকার সন্তোষ জলদাশের মেয়ে এবং কুমিরা লতিফ সিদ্দিকী ডিগ্রি কলেজের শিক্ষার্থী। জেলেপাড়ার সর্দার ধনবাসী জলদাশ জানান, মায়ের সঙ্গে রাগ করে সঞ্জিতা গলায় ফাঁস দেয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, একই দিন রাতে সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর বটতল এলাকার একটি ভাড়া বাসা থেকে রোজেন হোসেন সিয়াম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সিয়াম ওই এলাকায় মা-বাবার সঙ্গে বসবাস করত।

তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি ওই জেলার বাসিন্দা মোহাম্মদ আলমগীর ফরাজির ছেলে। স্থানীয়দের দাবি, পারিবারিক অশান্তির জেরে সিয়াম সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, তোমরা আমারে মাফ করে দিও। এছাড়া আমার উপায় নাই। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুর ইসলাম একই দিনে দুটি আত্মহত্যার ঘটনা ও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার আউলিয়ায় এক কলেজছাত্রী এবং ইয়াকুবনগর এলাকায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কায় চালক নিহত

সীতাকুণ্ডে এক দিনেই পৃথক ঘটনায় কলেজছাত্রী ও কিশোরের আত্মহত্যা

Update Time : 02:24:29 pm, Wednesday, 26 August 2026