আজ রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ০৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

ঝালকাঠিতে জেলা পর্যায়ে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 12:14:03 pm, Sunday, 23 August 2026
  • 10

ঝালকাঠিতে জেলা পর্যায়ে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝালকাঠিতে জেলা পর্যায়ের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার রাজস্ব আদায়ের সার্বিক পরিস্থিতি, সরকারি ভূমি ব্যবস্থাপনা, খাসজমি ও ভূমি উন্নয়ন কর আদায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, বালু উত্তোলনে ব্যবহৃত বাল্কহেডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জরিমানাসহ চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় রাজস্ব আদায় আরও বাড়ানো, সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং ভূমি-সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় জেলার রাজস্ব ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তর ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

ঝালকাঠিতে জেলা পর্যায়ে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

Update Time : 12:14:03 pm, Sunday, 23 August 2026