আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

ধলেশ্বরীতে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

  • MIT ERP
  • Update Time : 04:39:06 am, Tuesday, 4 August 2026
  • 55

ধলেশ্বরীতে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে রমজান আলী (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে বুড়িগঙ্গা নদীর ডিক্রিরচর গুদারাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রমজান আলী নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। এর আগে গতকাল রোববার (২ আগস্ট) বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

সোমবার দুপুরে ডিক্রিরচর ঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত করেন। নিহতের বাবা শহিদুল ইসলাম বলেন, রোববার সকালে ফাহিমের সঙ্গে ফুটবল খেলতে বের হয়েছিল আমার ছেলে। পরে তারা নদীতে গোসল করতে যায়। ফাহিমসহ অন্যরা বাড়ি ফিরলেও রমজান আর ফেরেনি। গতকাল থেকে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেছি।

আজ দুপুরে খবর পেয়ে এসে দেখি, আমার ছেলে আর নেই। নৌপুলিশের এসপি মো. আলমগীর হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাস ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা

ধলেশ্বরীতে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

Update Time : 04:39:06 am, Tuesday, 4 August 2026