আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

চা বানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 02:35:52 pm, Monday, 3 August 2026
  • 55

চা বানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. তানভীর নামে (১৫) এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলা বেন্দারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. তানভীর বেন্দারচর গ্রামের আজগর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি ইদ্রিস আলী। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে নিজের চায়ের দোকানে ইলেকট্রিক কেটলিতে চা বানাচ্ছিলেন মো. তানভীর। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পর্শ হয়। পরে গুরুতর আহত অবস্থায় দোকানে থাকা ক্রেতারা তাকে দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানভীরের আকস্মিক এ মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে। কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, বিদ্যুৎস্পর্শে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা যোগাযোগ করা হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ট্রাম্প দম্পতির দেওয়া নৈশভোজে স্ত্রীসহ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চা বানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

Update Time : 02:35:52 pm, Monday, 3 August 2026