10:41 pm, Wednesday, 29 July 2026

‘স্বাস্থ্যমন্ত্রী কোনো পয়সা চাননি আমাদের কাছে’

  • MIT ERP
  • Update Time : 08:06:56 pm, Wednesday, 29 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা বলেছেন, আদ্-দ্বীনের বিরুদ্ধে নেওয়া সরকারি পদক্ষেপকে তারা শাস্তি হিসেবে দেখছেন। তবে এ প্রক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনৈতিক দাবি বা অর্থ চাওয়া হয়নি। গতকাল মঙ্গলবার ৪৭ দিন পর লাইসেন্স ফিরে পেয়ে আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা পুনরায় চালু হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অধ্যাপক জামালুন্নেসা বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী কোনো পয়সা চাননি আমাদের কাছে। আমাদের সরকার যথেষ্ট সহযোগিতা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা নিয়ে তিনি সন্তুষ্ট নন। তিনি আদ্-দ্বীনকে শাস্তি দিয়েছেন, কারণ আদ্-দ্বীনের কাজ শাস্তিযোগ্য ছিল। তবে একই সঙ্গে অন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করেছেন।’ তিনি আরও বলেন, ‘এই বার্তা শুধু আদ্-দ্বীনের জন্য নয়, সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য।’ শিশুমৃত্যুর ঘটনায় আবারো দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা আগেও দুঃখ প্রকাশ করেছি, এখনো জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। এ ঘটনার পর আমাদের লাইসেন্স ৪৭ দিন স্থগিত ছিল।’ সরকারকে ধন্যবাদ জানিয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, ‘সরকার আমাদের লাইসেন্স ফিরিয়ে দিয়েছে। আমরা এর মর্যাদা রাখার চেষ্টা করব। মানুষ যেমন ভুল করতে পারে, প্রতিষ্ঠানও ভুল করতে পারে। তাই আমাদের আরও সচেতন হতে হবে। আমরা কম খরচে মানুষের সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।’ এর আগে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ৪৭ দিন পর লাইসেন্স পুনর্বহাল হওয়ায় গতকাল থেকে হাসপাতালটির চিকিৎসাসেবা আবারও শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

‘স্বাস্থ্যমন্ত্রী কোনো পয়সা চাননি আমাদের কাছে’

Update Time : 08:06:56 pm, Wednesday, 29 July 2026