10:42 pm, Wednesday, 29 July 2026

সতর্ক থাকার অনুরোধ পুলিশ সদর দপ্তরের

  • MIT ERP
  • Update Time : 07:56:29 pm, Wednesday, 29 July 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পুলিশ কর্মকর্তাদের ছবিসহ সরকারি ফোন নম্বর ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। চক্রটি নিজেদের কখনো পুলিশ কর্মকর্তা, কখনো বা সশস্ত্র বাহিনীর কর্মকর্তা অথবা কখনো বা সচিবসহ অন্যান্য পরিচয়ে ফোন করে প্রতারণা করছে। গতকাল মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এমন প্রতারণার বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর আগেও সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করেছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। ভুয়া পরিচয়ে বার্তা পাঠিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। সতর্কবার্তায় পুলিশ আরও জানায়, প্রতারক চক্র সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে একদিকে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা নাম ব্যবহার করা হলেও সেটি ওই কর্মকর্তার প্রকৃত আইডি বা ব্যবহৃত মোবাইল নম্বর—এমনটি নিশ্চিত হওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের বার্তা বা অনুরোধে সাড়া না দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান, সংঘবদ্ধ চক্র সরকারি কর্মকর্তাদের নম্বর ক্লোন করে প্রতারণা করছে। তারা এমনভাবে ভয়ভীতি দেখায় অনেক সময় মানুষ না বুঝে প্রতারণার শিকার হচ্ছে। এ বিষয়ে পুলিশের সাইবার ইউনিট ইতোমধ্যে একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে প্রতারণার অভিযোগে। এ ধরনের ফোন আসলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবায় ফোন করলে বিষয়টি পরিষ্কার হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

সতর্ক থাকার অনুরোধ পুলিশ সদর দপ্তরের

Update Time : 07:56:29 pm, Wednesday, 29 July 2026