আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

ঝিনাইদহে মাদক মামলায় দুই জনের এক বছর করে কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 04:52:50 pm, Monday, 28 September 2026
  • 14

ঝিনাইদহে মাদক মামলায় দুই জনের এক বছর করে কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় সামারি ট্রায়ালের মাধ্যমে ২ জনকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. মেহেদী হাসান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. স্বপন মিয়া এ রায় দেন।

আদালতের নথি অনুযায়ী, শৈল সি.আর-১২১/২৬ নম্বর মামলায় আঁখি বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ধারায় ১বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সংক্ষিপ্ত বিচার সিআর-৭৯/২০২৬ (ঝিনাইদহ থানা) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬/২১ ধারা অনুযায়ী মো. জাকির হোসেনকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি আঁখি বেগম মাগুরা সদর উপজেলার আবালপুর (হাওড়) এলাকার মো. এলিচ হোসেনের স্ত্রী সে বর্তমানে ঝিনাইদহ পৌরসভার হামদহ ঘোষপাড়া এলাকার বাসিন্দা এবং মো. জাকির হোসেন ঝিনাইদহ পৌরসভার কালিকাপুর গ্রামের মৃত- আব্দুল করিমের ছেলে। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের রায়ে দু’জনকে এ সাজা দেওয়া হয়। সাজা পরোয়ানা অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্ববাজারে ডিজেল সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের

ঝিনাইদহে মাদক মামলায় দুই জনের এক বছর করে কারাদণ্ড

Update Time : 04:52:50 pm, Monday, 28 September 2026