আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৭%

চৌগাছায় শ্বশুরবাড়ি থেকে ছেলে ও ভাগ্নের মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 10:29:51 pm, Sunday, 27 September 2026
  • 10

চৌগাছায় শ্বশুরবাড়ি থেকে ছেলে ও ভাগ্নের মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের চৌগাছায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে নিতে এসে এক হৃদয়বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এক বাবা। অনেক খোঁজাখুঁজির পর শ্বশুরবাড়ির পেছনের একটি পুকুর থেকে তার দুই বছর বয়সী ছেলে এবং সমবয়সী ভাগ্নের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—ফুলসারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরায়রা (২) এবং যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২)। স্বজন ও স্থানীয়রা জানান, মাহমুদুল হাসানের বাবা ইজিবাইক চালিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন ছেলে ও স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে।

বাড়িতে এসে ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পেছনে প্রতিবেশী ওয়াজ্জেদ আলীর পুকুরে প্রথমে মাহমুদুলের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। তাকে উদ্ধারের পরপরই একই পুকুর থেকে আবু হুরায়রার মরদেহও উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত দুই শিশুকে চৌগাছা ২৫০ শয্যাবিশিষ্ট ডা. আনিসুজ্জামান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, বিকেলে খেলতে খেলতে পরিবারের অগোচরে দুই শিশু পুকুরে পড়ে যায়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যে কারণে মিনি স্কার্ট পরে প্রতিবাদ জানাচ্ছেন ইতালির নারী রাজনীতিকরা

চৌগাছায় শ্বশুরবাড়ি থেকে ছেলে ও ভাগ্নের মরদেহ উদ্ধার

Update Time : 10:29:51 pm, Sunday, 27 September 2026