থানা থেকে লুটকৃত ১টি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং ১টি পিস্তলের কভার উদ্ধার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বারাদি গ্রামে ঘরের মাটির গর্তের ভিতরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থানা হতে লুটকৃত ১টি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং ১টি পিস্তলের কভার উদ্ধার করা হয়।



















