আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

হামের উপসর্গে সারা দেশে একদিনে ৯ শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 04:19:10 pm, Sunday, 27 September 2026
  • 8

হামের উপসর্গে সারা দেশে একদিনে ৯ শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪১ শিশু। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারশিশু, চট্টগ্রামে দুইশিশু ও সিলেটে দুইশিশু ও ময়মনসিংহে একশিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৯৬ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ শিশু ও হামের উপসর্গ নিয়ে ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২২৮ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৮ হাজার ৪১ শিশু। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২১২ শিশু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৬৬ হাজার ৩১০ শিশু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৯ হাজার ৫১৯ শিশু।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাতক্ষীরায় জুয়েলার্সের দোকানের লকার ভেঙে স্বর্ণ, রুপা ও নগদ অর্থ লুট

হামের উপসর্গে সারা দেশে একদিনে ৯ শিশুর মৃত্যু

Update Time : 04:19:10 pm, Sunday, 27 September 2026