আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

বিএনপি সরকারের প্রশ্রয়ে নব্য জমিদারের উত্থানের অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 02:13:26 pm, Sunday, 27 September 2026
  • 9

বিএনপি সরকারের প্রশ্রয়ে নব্য জমিদারের উত্থানের অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে শনিবার দিবাগত রাতে হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হলে উক্ত হামলার তীব্র নিন্দা জানান ডাকসু ভিপি সাদিক কায়েম।

তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইয়ের অকুতোভয় কণ্ঠস্বর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাংচুর, ছিনতাই ও লুটপাট করেছে বিএনপির সন্ত্রাসীরা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশে চাঁদাবাজি ও দখলদারির যে ত্রাস তৈরি হয়েছে, এটি তারই একটি ভয়াবহ নমুনা। ’ তিনি আরও লিখেছেন, ‘আমরা দেখছি, বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্রশ্রয়ে দেশের প্রতিটি জায়গায় কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে।

তারা যেন দেশটাকে নিজেদের জমিদারি মনে করে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা জায়গায় খাজনার মতো চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই হামলা, ভাঙচুর, লুটপাট। মানুষের তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন, বছরের পর বছর পরিশ্রমে দাঁড় করানো ব্যবসা কিংবা প্রতিষ্ঠান মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। ’ সাদিক শেষে জানান, এই ‘লাগাম’ টেনে ধরতে হবে।

তার কথা, ‘এভাবে একটা দেশ চলতে পারে না। নিজের দলের নব্য জমিদারদের লাগাম সরকার যতো দ্রুত টেনে ধরতে পারবে, সেটা তাদের নিজদের জন্যই মঙ্গলজনক হবে। বাংলাদেশকে আমরা আর কারও জমিদারিতে পরিণত হতে দিবো না, এই দেশ হবে জনগণের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুয়েটে ষষ্ঠ দিনেও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, বন্ধ ক্লাস-পরীক্ষা

বিএনপি সরকারের প্রশ্রয়ে নব্য জমিদারের উত্থানের অভিযোগ

Update Time : 02:13:26 pm, Sunday, 27 September 2026