আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

  • MIT ERP
  • Update Time : 09:54:39 pm, Saturday, 26 September 2026
  • 15

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারের সব এজেন্সিকে মানবাধিকারের পক্ষে কঠোরভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন করতে হবে।

একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কেউ যেন রাজনৈতিক ছত্রছায়ায় আশ্রয় না পায় এবং কোনো সন্ত্রাসী যেন লালিত-পালিত না হয়, সেদিকে নজর রাখতে হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখা আয়োজিত ‘মানবাধিকার কর্মীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে মানবাধিকার সংগঠনগুলোকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করতে হবে। কেসিসি নগরবাসীর কল্যাণে কাজ করে। তাই জনকল্যাণমূলক সব কর্মকাণ্ডে সিটি করপোরেশনের সহযোগিতা থাকবে। তিনি বলেন, মানবাধিকার রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য ও নগরবাসীর কল্যাণেও সংগঠনটিকে ভূমিকা রাখতে হবে।

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ।

সেমিনারে আরও বক্তব্য দেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের ও যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মারুফ রশীদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ডা. মঞ্জুর মোর্শেদ ও রোটারিয়ান ডা. সৈয়দ আবু সাঈদ। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিলেট বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

Update Time : 09:54:39 pm, Saturday, 26 September 2026