আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম বাড়তি

  • MIT ERP
  • Update Time : 06:23:23 pm, Friday, 25 September 2026
  • 12

রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম বাড়তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম বাড়তি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বেড়েছে দাম।

প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বাড়তি খরচের চাপ পড়েছে ক্রেতাদের ওপর।

আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে দেখা যায়, কিছুটা কম দামে মিলছে মুলা, লাউ ও পেঁপে। এসব সবজির দাম ৩০ টাকা কেজি।

এছাড়া করলা, ঝিঙা, বরবটি ও ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকার মধ্যে। তবে, বেড়েছে টমেটো ও লেবুর দাম। ডিম ও মাংসও আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত। বাড়তি পরিবহন ব্যয়ের চাপ পড়ছে পণ্যের দামে।

অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম বাড়তি

Update Time : 06:23:23 pm, Friday, 25 September 2026