আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

বৃহৎ পরিসরে এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করেছে হুয়াওয়ে

  • MIT ERP
  • Update Time : 05:24:57 pm, Wednesday, 23 September 2026
  • 14

বৃহৎ পরিসরে এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করেছে হুয়াওয়ে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন এআই কম্পিউটিং সল্যুশন অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত হুয়াওয়ে কানেক্ট ২০২৬ সম্মেলনে প্রতিষ্ঠানের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং তার মূল প্রবন্ধে নতুন এ সল্যুশন উন্মোচন করেন। “অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড” প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পখাতের নেতা, গ্রাহক, অংশীদার ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।

এতে এআই, ডিজিটাল সংযোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও বুদ্ধিমান ও উৎপাদনশীল ভবিষ্যৎ গড়ে তোলার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। হুয়াওয়ের তথ্য অনুযায়ী, অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্নত এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। শক্তিশালী কম্পিউটিং সক্ষমতা, উন্নত জ্বালানি দক্ষতা এবং নির্ভরযোগ্য কার্যক্রমের মাধ্যমে সল্যুশনটি প্রতিষ্ঠানগুলোকে এআই অবকাঠামো আরও কার্যকরভাবে গড়ে তুলতে ও পরিচালনা করতে সহায়তা করবে।

এ ছাড়া হুয়াওয়ে অ্যাটলাস ৯৫০ সুপারপডও উন্মোচন করেছে। সুপারপডভিত্তিক সুপারক্লাস্টারগুলো হুয়াওয়ের পিরিয়াম কম্পিউটিং আর্কিটেকচারের প্রথম প্রজন্মের পণ্য। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বিপুলসংখ্যক প্রসেসর একসঙ্গে একটি কম্পিউটারের মতো কাজ করতে পারে। নতুন পণ্য তালিকায় রয়েছে সাধারণ কম্পিউটিংয়ের জন্য তাইশান ৯৫০ সুপারপড এবং এআই-সম্পর্কিত ডেটার ক্রমবর্ধমান চাহিদা পূরণে তৈরি স্টোরেজ সল্যুশন ওশানস্টোর এম৯০০।

এসব সল্যুশন বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে ডেটা ব্যবস্থাপনা, কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধি এবং এআইয়ের বাস্তব প্রয়োগ ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে জানিয়েছে হুয়াওয়ে। এদিকে হুয়াওয়ে জানিয়েছে, তাদের ক্যান (CANN) প্ল্যাটফর্ম এখন ওপেন সোর্স করা হয়েছে। এর ফলে ডেভেলপার, অংশীদার এবং বৃহত্তর প্রযুক্তি কমিউনিটি এআই উদ্ভাবনে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ডেভিড ওয়াং বলেন, হুয়াওয়েতে আমরা শক্তিশালী এআই অবকাঠামো গড়ে তোলা এবং কম্পিউটিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ওপেন সোর্স ও ওপেন সিস্টেমকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এআই উদ্ভাবনকে এগিয়ে নিতে এবং বুদ্ধিমান বিশ্বের পথে এগোতে আমরা অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখব। টেলিযোগাযোগ, আর্থিক সেবা, উৎপাদন, জ্বালানি, পরিবহন, জনসেবা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে বিশ্বজুড়ে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে কাজ করছে হুয়াওয়ে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টাঙ্গাইলে ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহার: দুদকের অভিযান

বৃহৎ পরিসরে এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করেছে হুয়াওয়ে

Update Time : 05:24:57 pm, Wednesday, 23 September 2026