আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতকরণ, ৯ জনের কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 05:22:57 pm, Wednesday, 23 September 2026
  • 11

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতকরণ, ৯ জনের কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের জাগীর এলাকায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরির গোডাউনে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের মধ্যে একজনকে এক বছর এবং অপর আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার জাগীর এলাকার রুচি ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির গোডাউনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার লুৎফর রহমানের ছেলে মিজানুর রহমান, গাজীপুরের তেলিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে রুবেল, জামালপুরের তুলসীপুর এলাকার জিল হাফেজের ছেলে সোহেল রানা, ঢাকার বাড্ডা এলাকার নিয়ামত মিয়ার ছেলে ইমন হাসান, একই এলাকার আব্দুর রহমানের ছেলে তুহিন, গাজীপুরের দিঘিরচালা এলাকার কালো মিয়ার ছেলে ইব্রাহিম খলিল, ঢাকার বাড্ডা এলাকার নেয়ামতুল্লাহর ছেলে মাসুদ জানা, টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার আদম আলীর ছেলে হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাত এলাকার আব্দুর রহমানের ছেলে মারুফ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে জাগীর এলাকার পুরোনো একটি ফ্যাক্টরির গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় সেখানে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার সময় নয়জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জবাই করা ১৩টি ঘোড়ার মাংসও উদ্ধার করা হয়। তিনি জানান, আটক ব্যক্তিদের বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একজনকে এক বছর এবং অপর আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন জানান, আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন আরও জানান, সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি ওই নয়জনকে ভাড়া করে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের জন্য চুক্তি করেছিলেন। প্রক্রিয়াজাত করা মাংস ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেলে সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টাঙ্গাইলে ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহার: দুদকের অভিযান

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতকরণ, ৯ জনের কারাদণ্ড

Update Time : 05:22:57 pm, Wednesday, 23 September 2026