আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে সোনাগাজীতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

  • MIT ERP
  • Update Time : 10:16:03 am, Tuesday, 22 September 2026
  • 19

দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে সোনাগাজীতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী জিরোপয়েন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে একটি প্রতিবাদ মিছিল সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল নেতা নুর আলম রিয়াদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ শাহিন, সোনাগাজী কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট, সোনাগাজী কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন আবেদ, সোনাগাজী পৌর ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন হৃদয়।

এ সময় মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বক্তারা বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো চক্রান্ত করে দেশকে পুনর্দখল ও অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

ফেনী ও সোনাগাজীর মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ছাত্রদলের নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে সতর্ক অবস্থানে থাকবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন বক্তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ট্রাম্প দম্পতির দেওয়া নৈশভোজে স্ত্রীসহ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে সোনাগাজীতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

Update Time : 10:16:03 am, Tuesday, 22 September 2026