আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

  • MIT ERP
  • Update Time : 11:36:24 pm, Sunday, 20 September 2026
  • 10

জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সিআইডির ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা। ঘটনাস্থলে সাংবাদিকদের ডিসি ইবনে মিজান বলেন, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি; বিষয়টি তদন্তাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় এমপি ও তার প্রথম স্ত্রী বাসায় ছিলেন কি না, সেটিও তদন্তের বিষয়।

মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ ফরেনসিক পরীক্ষা, ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে তিনি জানান, ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুন তার দ্বিতীয় স্ত্রী।

এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে যা জানাল জামায়াত

জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

Update Time : 11:36:24 pm, Sunday, 20 September 2026