আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

গাজীপুরে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

  • MIT ERP
  • Update Time : 06:41:57 pm, Sunday, 20 September 2026
  • 12

গাজীপুরে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক গৃহবধূকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা হয়।

নিহত সানজিদা আক্তার (২৩) বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাসা ভাড়া করে থাকতেন সানজিদা আক্তার। তার স্বামী জুয়েল ওমান প্রবাসী। আজ সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সানজিদা আক্তার গুরুতর আহত হন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সানজিদা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের ভাইয়ের স্ত্রী সাথী আক্তার বলেন, আজ সকালে এক যুবক নিহত সানজিদার ভাইয়ের খোঁজ করে। পরে এক পর্যায়ে সানজিদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। পূর্ব শত্রুতা বা পরকীয়া সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল

গাজীপুরে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

Update Time : 06:41:57 pm, Sunday, 20 September 2026