আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

তল্লাশিতে মেলেনি, এক্স-রেতে ধরা পড়ল রেকটামে লুকানো সোনা: ভারতগামী যাত্রী আটক

  • MIT ERP
  • Update Time : 01:22:41 pm, Sunday, 20 September 2026
  • 12

তল্লাশিতে মেলেনি, এক্স-রেতে ধরা পড়ল রেকটামে লুকানো সোনা: ভারতগামী যাত্রী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতগামী এক পাসপোর্টযাত্রীর রেকটামে লুকিয়ে রাখা ৮২ গ্রাম ২৪ ক্যারেটের সোনা উদ্ধার করেছেন কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় আল মামুন (৫৫) নামের ওই বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে।

আটক আল মামুন ঢাকার মাতুয়াইল ডেমরার শান্তিবাগ স্কুল রোড এলাকার মফিজুল হকের ছেলে। তার পাসপোর্ট নম্বর-এ-২২৫৫৪১৫৫। কাস্টম গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ভারতগামী সন্দেহভাজন বাংলাদেশি পাসপোর্টযাত্রী আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রী সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে তার আচরণ ও পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় অধিকতর নিশ্চিত হতে একটি ক্লিনিকে নিয়ে শরীরের এক্স-রে পরীক্ষা করা হয়। এতে তার রেকটামে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে জিজ্ঞাসাবাদে ওই যাত্রী শরীরের অভ্যন্তরে সোনা বহনের বিষয়টি স্বীকার করেন। তার কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা। বেনাপোল কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন জানান, আটক সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউস, বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক স্বর্ণবহনকারীকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। শরীরের অভ্যন্তরে সোনা লুকিয়ে সীমান্ত অতিক্রমের এ কৌশলের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশে মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও রোগীরা বিদেশে যান কেন: স্বাস্থ্যমন্ত্রী

তল্লাশিতে মেলেনি, এক্স-রেতে ধরা পড়ল রেকটামে লুকানো সোনা: ভারতগামী যাত্রী আটক

Update Time : 01:22:41 pm, Sunday, 20 September 2026