আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মাদারীপুরে ইসহাক সরদার হত্যা মামলার প্রধান আসামি তুহিন মোল্লা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 01:12:49 pm, Sunday, 20 September 2026
  • 13

মাদারীপুরে ইসহাক সরদার হত্যা মামলার প্রধান আসামি তুহিন মোল্লা গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদারীপুরের কালকিনিতে ইসহাক সরদার (৭৫) হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. তুহিন মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ। র‍্যাব-২ এর সহযোগিতায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর রাত ২টার দিকে মোহাম্মদপুর থানা, ডিএমপি, ঢাকা এলাকায় অভিযান চালিয়ে তুহিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি কালকিনি উপজেলার উত্তর জনারদন্দী এলাকার মো. জালাল মোল্লার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর জনারদন্দী এলাকায় নিজ বাড়িতে যাওয়ার সময় ইসহাক সরদারের পথরোধ করেন তুহিনসহ এজাহারনামীয় ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি।

এ সময় তারা লোহার রড, লাঠি, রামদা, চাইনিজ কুড়াল ও দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ইসহাক সরদারকে এলোপাতাড়ি মারধর করেন। এজাহারে অভিযোগ করা হয়, গ্রেপ্তার তুহিন মোল্লা হাতে থাকা ধারালো রামদা দিয়ে ইসহাক সরদারের পায়ের গোড়ালির ওপর আঘাত করেন। এতে তার দুই পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে অন্য আসামিরাও তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন।

আহত ইসহাক সরদারকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় ২২ আগস্ট কালকিনি থানায় মামলা করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ ধারায় দায়ের করা হয়।

পরে ইসহাক সরদারের মৃত্যুর ঘটনায় মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা হয়। মাদারীপুর জেলা পুলিশের নির্দেশনায় কালকিনি থানা পুলিশ র‌্যাব-২ এর সহায়তায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি তুহিন মোল্লাকে গ্রেপ্তার করে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুরে ইসহাক সরদার হত্যা মামলার প্রধান আসামি তুহিন মোল্লা গ্রেপ্তার

Update Time : 01:12:49 pm, Sunday, 20 September 2026