আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 10:48:31 am, Sunday, 20 September 2026
  • 12

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপি, কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি, মো. জাহিদুল ইসলাম ধলু এমপি, মো. আব্দুল মান্নান এমপি ও সুলতানা জেসমিন এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি, সদস্যরা, মন্ত্রণালয় ও কমিটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সার্বিকভাবে আলোচনা করা হয়। সেইসাথে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তে পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা প্রদান করা হয়।

কমিটি কর্তৃক অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করা হয়। সেই প্রেক্ষিতে কমিটি থেকে বাংলাদেশ ব্যাংকে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সারাদেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়ন করার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে, সরকারের নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করার সুপারিশ করা হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীন পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত কমিটির পরবর্তী মিটিংয়ে উপস্থাপন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে বিগত ১৬ বছরে এই মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ কীভাবে খরচ হয়েছে তা জানতে চাওয়া হয় এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান করা হয়।

এসময় চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত বাজেট ব্যয়ের পরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, বন ও পরিবেশ অধিদপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্রের কাছে ৭ নতুন শর্ত দিল ইরান

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Update Time : 10:48:31 am, Sunday, 20 September 2026