আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বিয়েতে এক পদের খাবার পরিবেশনের নির্দেশ পাকিস্তানের

  • MIT ERP
  • Update Time : 06:28:29 pm, Saturday, 19 September 2026
  • 28

বিয়েতে এক পদের খাবার পরিবেশনের নির্দেশ পাকিস্তানের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জ্বালানি সংকট মোকাবিলায় বেশ কিছু মিতব্যয়ী সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এর মধ্যে রয়েছে সরকারি যানবাহনে জ্বালানি বরাদ্দ কমানো, সরকারি কাজের জন্য নতুন যান কেনা বন্ধ, কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ এবং সরকারি নৈশভোজ বাতিলের মতো সিদ্ধান্ত।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে বলা হয়, আগামী ৩ মাসের জন্য সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হবে।

তথ্যপ্রযুক্তি ছাড়া অন্য সব খাতে স্থায়ী বা ভারী পণ্য কেনা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সরকার অন্যান্য স্থাবর বা স্থায়ী সামগ্রী ক্রয় থেকেও বিরত থাকবে।

এ ছাড়া বাধ্যতামূলক বা স্কলারশিপ ছাড়া ৩ মাসের জন্য সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণও বন্ধ থাকবে।

এদিকে, দেশজুড়ে যেকোনো বিয়ের অনুষ্ঠান বা কর্মসূচিতে অতিথিদের জন্য কেবল এক পদের খাবার পরিবেশনের নির্দেশও দিয়েছে সরকার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কলকাতায় হোটেলের মর্মান্তিক ঘটনার প্রভাব: দুর্গাপূজার মৌসুমেও ব্যবসায় বড় ধস

বিয়েতে এক পদের খাবার পরিবেশনের নির্দেশ পাকিস্তানের

Update Time : 06:28:29 pm, Saturday, 19 September 2026