আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

ভারতীয় পণ্যে শতভাগ শুল্কারোপের বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

  • MIT ERP
  • Update Time : 05:57:57 pm, Saturday, 19 September 2026
  • 8

ভারতীয় পণ্যে শতভাগ শুল্কারোপের বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের ওপর শতভাগ শুল্কারোপের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, শুক্রবার তিনি এই বিলে সই করেন।

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আওতায় মস্কোর সহযোগী দেশগুলোর ওপরও কঠোর হতে যাচ্ছে ওয়াশিংটন। রুশ জ্বালানি কেনার দায়ে শুল্কারোপের ঝুঁকিতে ভারত-চীনসহ বেশ কয়েকটি দেশ।

বর্তমানে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার ১২ শতাংশের কাছাকাছি। যদি ট্রাম্প তাঁর ক্ষমতা ব্যবহার করে শতভাগ শুল্কারোপ করেন, তাহলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম একলাফে অনেক বেড়ে যাবে। এর ফলে ক্ষতির মুখে পড়তে পারে অর্থনীতি, নতুন করে অবনতি হতে পারে দুই দেশের সম্পর্কে।

আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর হবে এ আইন।

তবে বিলটি আইনে পরিণত হলেও এখনই ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ হচ্ছে না। মূলত এই আইনের কারণে শতভাগ শুল্কারোপের ছাড়পত্র পেয়েছে ট্রাম্প প্রশাসন।

এখন মার্কিন প্রেসিডেন্ট এই সুযোগ কাজে লাগাবেন কি না, তা নির্ভর করছে ট্রাম্পের ওপর। এর ফলে ভারতের পাশাপাশি বাড়তি শুল্কারোপ হতে পারে চীনা পণ্যেও।

অন্যদিকে নতুন বিলে রাশিয়ার ওপর কঠোর শুল্কের কথা বলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদা না দেওয়ায় জাজিরার ইলিশ পোলাও রেস্টুরেন্ট নিয়ে অপপ্রচারের অভিযোগ

ভারতীয় পণ্যে শতভাগ শুল্কারোপের বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

Update Time : 05:57:57 pm, Saturday, 19 September 2026