আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

ভিডিও ভাইরালের পর কি ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

  • MIT ERP
  • Update Time : 04:40:09 pm, Saturday, 19 September 2026
  • 10

ভিডিও ভাইরালের পর কি ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে আলোচনায় আসে বিষয়টি।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে গত ১৭ সেপ্টেম্বর ধারাবাহিকটির অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। তালিকায় নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও সেখানে দেখা যায়নি পাভেলের নাম। এরপর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি জনপ্রিয় এই ধারাবাহিক থেকে বাদ পড়ছেন তিনি? এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা হয়। এর পরপরই নতুন অভিনয়শিল্পীদের তালিকায় পাভেলের নাম না থাকায় বিষয়টি নিয়ে জোরালো হয় নানা গুঞ্জন। তবে পাভেলকে সত্যিই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র ও অভিনয়শিল্পীকে ঘিরে দর্শকদের আগ্রহও বরাবরই তুঙ্গে। তাই নতুন তালিকায় পাভেলের নাম না থাকায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। এখন দেখার বিষয়, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলোতে পাভেলকে দেখা যাবে কি না।

নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলেই বিষয়টি নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের অবসান হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতিসংঘের প্রতিবেদন বিশ্বাসযোগ্য মনে করে না যুক্তরাষ্ট্র

ভিডিও ভাইরালের পর কি ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

Update Time : 04:40:09 pm, Saturday, 19 September 2026