আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া

  • MIT ERP
  • Update Time : 08:11:26 am, Saturday, 19 September 2026
  • 16

হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নিজেদের স্বার্থ সুরক্ষায় ভারত সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে, ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া ৩০ বছরের গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক ও প্রযুক্তিগত বৈঠকগুলো আগের নিয়মেই অব্যাহত থাকবে।’

এর আগে, গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিগত সরকারের করা ১০১টি চুক্তি খতিয়ে দেখছে বর্তমান সরকার।

এ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ‘সংবাদ মাধ্যমে আমরাও চুক্তি পর্যালোচনার বিষয়ে প্রতিবেদন দেখেছি। তবে, দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছু্ই জানায়নি ঢাকা। নিজেদের স্বার্থ সুরক্ষায় ভারত সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গ্রিনল্যান্ড নিরাপত্তা চুক্তি: যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে সমঝোতা, সই হবে জাতিসংঘে

হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া

Update Time : 08:11:26 am, Saturday, 19 September 2026