আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

মিরসরাইয়ে ১৫ দিনে ডেঙ্গু শনাক্ত ১০, বাড়ছে উদ্বেগ

  • MIT ERP
  • Update Time : 03:45:43 pm, Thursday, 17 September 2026
  • 17

মিরসরাইয়ে ১৫ দিনে ডেঙ্গু শনাক্ত ১০, বাড়ছে উদ্বেগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে, আগস্টে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১২ জনের মধ্যে ১০ জনের শরীরে রোগটি ধরা পড়ে।

গত ২৪ ঘণ্টায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত আরও একজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ৪৫ দিনে উপজেলায় ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে হাসপাতালে রেখেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার পাশাপাশি মশার বংশবিস্তার বন্ধে কার্যকর পদক্ষেপ জরুরি। বাড়ির আঙিনা ও আশপাশে পানি জমে থাকে- এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন তারা।

বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতার কোনো বিকল্প নেই। জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নির্দিষ্ট ব্যাংকের কার্ডে একজনের মূল্যে চারজনের বুফে ভোজের সুযোগ

মিরসরাইয়ে ১৫ দিনে ডেঙ্গু শনাক্ত ১০, বাড়ছে উদ্বেগ

Update Time : 03:45:43 pm, Thursday, 17 September 2026