আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

মেসিহীন যুগে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

  • MIT ERP
  • Update Time : 10:33:08 am, Tuesday, 15 September 2026
  • 14

মেসিহীন যুগে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছেন কয়েকদিন আগে। আর্জেন্টিনায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মেসিহীন যুগ। সেই যুগের শুরুতেই বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে এই তিনটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবার মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিবের বিপক্ষে ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বিখ্যাত মনুমেন্তাল স্টেডিয়ামে।

এই ৩ প্রতিপক্ষের মধ্যে বলিভিয়া তুলনামূলক আর্জেন্টিনার পরিচিত প্রতিপক্ষ। একই মহাদেশের হওয়ায় নিয়মিতই বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনা। বলিভিয়া বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৭ নম্বরে আছে।

অন্যদিকে বুরকিনা ফাসো ও বেনিন দুটিই ফুটবল প্রেমীদের কাছে অনেকটা অচেনা প্রতিপক্ষ। পশ্চিম আফ্রিকার এই দুই দেশের মধ্যে বুরকিনা ফাসো ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬২ নম্বরে এবং বেনিন ৯৩ নম্বরে।

উল্লেখ্য, এ তিনটি ম্যাচের ব্যাপারে এখনো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজী ফার্মসের মাফিন কেক

মেসিহীন যুগে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

Update Time : 10:33:08 am, Tuesday, 15 September 2026