আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

ওবায়দুল কাদের ও পরশসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

  • MIT ERP
  • Update Time : 10:20:43 am, Tuesday, 15 September 2026
  • 14

ওবায়দুল কাদের ও পরশসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, পরশ ও সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার রায় ঘোষণা করা হবে।

এ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। প্রত্যেকের সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের। আসামিপক্ষের দাবি, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল দুইয়ে প্রায় ৭ মাস ধরে চলেছে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম, আলী আরাফাত, যুবলীগের ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের বিচার।

রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দলীয় নেতা-কর্মীদের ব্যবহার করে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ওপর হামলা, আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পলাতক সাত আসামির বিরুদ্ধে মোট ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।

১৭ আগস্ট বিচারকাজ শেষ হওয়ার পর থেকেই রায়ের অপেক্ষায় ছিল মামলাটি। আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর দাবি, তারা হত্যার নির্দেশদাতা নন।

এর আগে ট্রাইব্যুনালের ৬টি রায় ঘোষণা গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হলেও এ মামলার রায় সম্প্রচার করা হবে কিনা তা নিশ্চিত নয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্ত ও ঘরে প্রবেশের অভিযোগে ইউপি সদস্য আটক

ওবায়দুল কাদের ও পরশসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

Update Time : 10:20:43 am, Tuesday, 15 September 2026