আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৭%

নাটোরে ২৪০ কেজি ভেজাল মধু জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 06:30:16 pm, Monday, 14 September 2026
  • 7

নাটোরে ২৪০ কেজি ভেজাল মধু জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরে ভেজাল মধু সরবরাহের অপরাধে আশরাফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি ড্রামে থাকা ২৪০ কেজি ভেজাল মধু জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের হরিশপুর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এসব ভেজাল মধু জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের আশরাফুল ইসলাম ভেজাল মধু তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। সোমবার ঢাকার হাজারীবাগে পাঠানোর জন্য ছয়টি ড্রামে ২৪০ কেজি ভেজাল মধু হরিশপুরের এজেআর কুরিয়ার সার্ভিসে নিয়ে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভেজাল মধু সরবরাহের অপরাধে নিরাপদ খাদ্য আইনে আশরাফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহাগ বাবু। পরে জব্দ করা ২৪০ কেজি ভেজাল মধু ধ্বংস করা হয়। নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নাটোর থেকে বিপুল পরিমাণ ভেজাল মধু ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরে অভিযান চালিয়ে ২৪০ কেজি ভেজাল মধু জব্দ করা হয়। ভেজাল মধু সরবরাহের অপরাধে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা মধু ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

নাটোরে ২৪০ কেজি ভেজাল মধু জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

Update Time : 06:30:16 pm, Monday, 14 September 2026