আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৭%

মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে যেভাবে ধরা পড়েছিলেন রণবীর, সাবেক সাংবাদিকের স্মৃতিচারণ

  • MIT ERP
  • Update Time : 05:07:44 pm, Monday, 14 September 2026
  • 7

মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে যেভাবে ধরা পড়েছিলেন রণবীর, সাবেক সাংবাদিকের স্মৃতিচারণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প নিয়ে ভক্তদের আগ্রহ এখনো রয়েছে। একসময় গোপনে চলা তাদের সম্পর্কের নানা ঘটনা মাঝেমধ্যেই নতুন করে আলোচনায় ফিরে আসে। সম্প্রতি সেই সময়ের একটি নাটকীয় ঘটনার স্মৃতিচারণ করেছেন ভারতের সাবেক এক সাংবাদিক।

ওই সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক যখন গোপন রাখার চেষ্টা চলছিল, তখন এক রাতে ক্যাটরিনার বাড়িতে রণবীরের আসার খবর পান কয়েকজন সাংবাদিক। খবর পেয়ে গভীর রাতে তারা ক্যাটরিনার বাড়ির সামনে অপেক্ষা করতে থাকেন। রাত ১টা ৩২ মিনিটের দিকে রণবীরকে বাড়ি থেকে বের হতে দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ক্যাপ দিয়ে মুখ ঢেকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি।

কিন্তু কিছুক্ষণ পরই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। স্থান ত্যাগ করার পর হঠাৎ ফিরে আসেন রণবীর। এরপর সাংবাদিকদের গাড়ির দরজা খুলে তাদের ক্যামেরা ব্যাগ ও সাউন্ড রেকর্ডিংয়ের সরঞ্জাম নিয়ে নেন বলে দাবি ওই সাংবাদিকের। তবে সাংবাদিকরা সরঞ্জাম ফেরত পাওয়ার জন্য অনড় থাকলে একপর্যায়ে সেগুলো ফিরিয়ে দিতে বাধ্য হন অভিনেতা। ওই সাংবাদিক আরও একটি ঘটনার কথা স্মরণ করেছেন।

একটি শেষকৃত্য থেকে ফেরার পথে ক্যাটরিনার বাসায় তাদের গোপনে প্রবেশের দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলেন সাংবাদিকরা। সেবারও পরিস্থিতি সামাল দিতে রণবীর বেশ কৌশলী ভূমিকা নিয়েছিলেন বলে জানান তিনি। রণবীর-ক্যাটরিনার সম্পর্কের শুরু হয়েছিল ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিংয়ের সময়। প্রায় সাত বছর ধরে তাদের সম্পর্কের গুঞ্জন ও প্রেমের খবর বলিউডে ব্যাপক আলোচনায় ছিল।

শেষ পর্যন্ত ২০১৬ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। রণবীর কাপুর বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভাটকে। অন্যদিকে ক্যাটরিনা কাইফের জীবনসঙ্গী অভিনেতা ভিকি কৌশল। তবে তাদের সম্পর্কের সময়কার নানা ঘটনা এখনো বলিউডপ্রেমীদের কৌতূহলের অন্যতম বিষয় হয়ে আছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামের রাউজানে চোর সন্দেহে মোহাম্মদ করিমকে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে যেভাবে ধরা পড়েছিলেন রণবীর, সাবেক সাংবাদিকের স্মৃতিচারণ

Update Time : 05:07:44 pm, Monday, 14 September 2026