আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

ডোপ টেস্টে মাদক শনাক্ত: সাময়িক বরখাস্ত পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন

  • MIT ERP
  • Update Time : 01:57:09 pm, Monday, 14 September 2026
  • 10

ডোপ টেস্টে মাদক শনাক্ত: সাময়িক বরখাস্ত পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডোপ টেস্টে মাদকদ্রব্যের উপস্থিতি প্রমাণিত হওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০২৬ কোর্সে অংশ নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই তার ডোপ টেস্ট করা হয়েছিল।

পরীক্ষায় প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়। এ বিষয়ে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে জানানো হয়, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি তিনি ঢাকার পুলিশ অধিদপ্তর থেকে মিরপুর সেনানিবাসে যান। কোর্স চলার সময় গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।

সরকারি নথি অনুযায়ী, ওই পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ আসে। ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা ও আচরণবিধির সঙ্গে এ ফলাফল সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এ ঘটনাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এর ভিত্তিতে একই বিধিমালার ১২(১) ধারায় গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বরখাস্তের মেয়াদে প্রচলিত বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফরিদপুরে সুপ্রিম কোর্টের আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত বৃদ্ধ পিতা

ডোপ টেস্টে মাদক শনাক্ত: সাময়িক বরখাস্ত পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন

Update Time : 01:57:09 pm, Monday, 14 September 2026