আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৭%

আখাউড়ায় অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ৮ হাজার ফুট পাইপ ও ২ মেশিন ধ্বংস

  • MIT ERP
  • Update Time : 10:27:29 pm, Sunday, 13 September 2026
  • 17

আখাউড়ায় অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ৮ হাজার ফুট পাইপ ও ২ মেশিন ধ্বংস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ও প্রায় ৮ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে রমজান মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ, ভাটামাথা ও তন্তর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও প্রায় ৮ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। এ সময় ড্রেজার ব্যবসায়ী রমজান মিয়াকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ২১ শিক্ষার্থী

আখাউড়ায় অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ৮ হাজার ফুট পাইপ ও ২ মেশিন ধ্বংস

Update Time : 10:27:29 pm, Sunday, 13 September 2026