আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা প্রদান

  • MIT ERP
  • Update Time : 11:38:40 am, Saturday, 12 September 2026
  • 7

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা প্রদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের মুর্শিদাবাদে আয়োজিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ পদক অর্জনকারী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর পদকজয়ী সাঁতারুদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে স্বর্ণপদকজয়ী বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সল আহমেদ, ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে রৌপ্যপদকজয়ী বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে রৌপ্যপদকজয়ী বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী এবং একই ইভেন্টে ব্রোঞ্জপদকজয়ী বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলামকে সম্মাননা জানানো হয়। এ ছাড়া থাইল্যান্ডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফিককেও ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কোচরা উপস্থিত ছিলেন। তারা পদকজয়ী সাঁতারুদের কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের জন্য তাদের শুভকামনা জানান। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেন।

প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার মহিলা এবং ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে দেশ-বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক সাঁতারু এতে অংশ নেন। ৮১ কিলোমিটার ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে ১৫ জন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ থেকে মোট ৯ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেন।

এর মধ্যে ৬ জন ১৯ কিলোমিটার এবং ৩ জন ৮১ কিলোমিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে স্বর্ণপদক জয় করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সল আহমেদ। একই দূরত্বের মহিলা ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার। অন্যদিকে, প্রতিযোগিতার কঠিনতম ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে রৌপ্যপদক জয় করেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী।

একই ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম। বাংলাদেশের পদক অর্জনের মধ্যে ফয়সল আহমেদ ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে স্বর্ণপদক, সোনিয়া আক্তার ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে রৌপ্যপদক, পলাশ চৌধুরী ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে রৌপ্যপদক এবং নুরুল ইসলাম একই ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করেন। বাংলাদেশি সাঁতারুদের এ সাফল্য আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

বিশেষ করে ৮১ কিলোমিটারের মতো দীর্ঘ ও কঠিন ইভেন্টে দুটি পদক অর্জন বাংলাদেশের দূরপাল্লার সাঁতারের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ সাঁতার ফেডারেশন পদকজয়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব সাঁতারু, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছে।

বাংলাদেশের মোট অর্জন: ০১টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০১টি ব্রোঞ্জ—সর্বমোট ০৪টি পদক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা প্রদান

Update Time : 11:38:40 am, Saturday, 12 September 2026