আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩০৯ জন গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 02:24:11 pm, Sunday, 6 September 2026
  • 9

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩০৯ জন গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ থেকে গত ২৪ ঘণ্টার এই তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩০৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জন, বিভিন্ন মামলার পরোয়ানামূলে ১০১ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন। এ ছাড়া মাদক মামলায় ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং ৫৫ জন মাদকসেবী। তিনি আরও জানান, এ সময় ১৫ হাজার ৬৮৫ পিস ইয়াবা, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১২ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামি, দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩০৯ জন গ্রেপ্তার

Update Time : 02:24:11 pm, Sunday, 6 September 2026