আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮

  • MIT ERP
  • Update Time : 07:35:32 pm, Saturday, 5 September 2026
  • 7

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোটসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে আটজনকে হাতেনাতে আটক করা হয় এবং একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোট জব্দ করা হয়।

পরে ভোলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কোস্ট গার্ড জানায়, জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট তাদের হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বালুখেকোদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন সহস্রাধিক রোগী

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮

Update Time : 07:35:32 pm, Saturday, 5 September 2026