বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন এই নীতির কারণে বাংলাদেশি পর্যটকদের এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে।
সাধারণ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য এখন মূলত সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের ক্ষেত্রে এ পরিবর্তন আনা হয়েছে। যেসব দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে, তাদের তালিকাও প্রকাশ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
















