আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ফেনীর ছাগলনাইয়ায় বিকল কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩

  • MIT ERP
  • Update Time : 10:24:03 am, Friday, 4 September 2026
  • 10

ফেনীর ছাগলনাইয়ায় বিকল কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। পরে সেটিকে একটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ড ভ্যান ও লং ভেহিক্যাল জব্দ করে পরবর্তী আইনি কার্যক্রম শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেনীর ছাগলনাইয়ায় বিকল কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩

Update Time : 10:24:03 am, Friday, 4 September 2026