আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

শেফিল্ডের প্রথম জয়, মাঠে নেমেই আলো ছড়ালেন হামজা চৌধুরী

  • MIT ERP
  • Update Time : 06:15:19 pm, Wednesday, 2 September 2026
  • 34

শেফিল্ডের প্রথম জয়, মাঠে নেমেই আলো ছড়ালেন হামজা চৌধুরী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শৈশবের ক্লাব লেস্টার সিটি ছেড়ে সম্প্রতি পাকাপাকিভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর গতকাল মঙ্গলবার রাতে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশি তারকা। আর এ ম্যাচেই চ্যাম্পিয়নশিপে চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে শেফিল্ড।

ঘরের মাঠ ব্রামাল লেনে বোস্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে গতকাল রাতের ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে হামজার দল। চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপে এর আগে আরও তিনটি ম্যাচ খেললেও, সেসবে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল শেফিল্ডকে। অবশেষে হামজাকে নিয়ে জয়খরা কাটাল দলটি।

ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া দেখায় দ্রুতই। হামজার দল আবারও সমতায় (২-২) ফেরে পরের মিনিটেই।

জমজমাট ম্যাচের শেষ ভাগে শেফিল্ডের সঙ্গে আর পেরে ওঠেনি বোস্টন। যোগ করা সময়ে রোমেল দোনোভানের গোলে মৌসুমের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড। এ জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ১০ নম্বরে উঠেছে হামজার দল।

গতকালের এ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন হামজা। রাইটব্যাক পজিশনে খেলা বাংলাদেশি তারকার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৪৩টি পাস দিয়েছেন হামজা, এর ৩৮টিই ছিল নিখুঁত। রক্ষণে সাহায্য করেছেন অন্তত ৮ বার। ২ বার বল ক্লিয়ার করেছেন, হেডে ক্লিয়ার করেছেন আরও দুবার। ড্রিবলও করেছেন সমান দুবার। এর বাইরে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়েছেন একবার। সাতবারের গ্রাউন্ড ডুয়েলের চেষ্টায় ৫ বারই জিতেছেন। ট্যাকলও করেছেন ৫ বার। ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ফুটমব এ ম্যাচে হামজার পারফরম্যান্সকে ৭ রেটিং দিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

শেফিল্ডের প্রথম জয়, মাঠে নেমেই আলো ছড়ালেন হামজা চৌধুরী

Update Time : 06:15:19 pm, Wednesday, 2 September 2026