আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ১২ কোটি টাকার ৪টি গাড়ি জব্দ

  • MIT ERP
  • Update Time : 07:17:54 am, Wednesday, 2 September 2026
  • 29
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইউজড স্পেয়ার পার্টস ঘোষণায় চট্টগ্রাম বন্দরে আসা চারটি গাড়ি এবং দুটি গাড়ির যন্ত্রাংশের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের পিসিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাগর সেন এ তথ্য জানান।

তিনি বলেন, এসব গাড়ির শুল্ককরসহ দাম প্রায় ১২ কোটি টাকা। গাড়িভেদে ১০৩ থেকে ৬২১ শতাংশ শুল্কযোগ্য। ৪০ ফুট লম্বা একটি কনটেইনারে ৩ লেয়ারে গাড়িগুলো আনে। কনটেইনারের সামনের দিকে পার্টস দিয়ে সাজানো ছিল। চালানটি বন্দরে আসার পর বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। সরাসরি নিলামে চলে যায়। তিনি জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে, চালানটি জব্দ করা হয়েছে। আমদানিকারক বা কেউ নিতে চাইলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে শুল্ককর জরিমানা দিতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রায়গঞ্জে সয়াবিন তেল সরবরাহে টান, দাম বাড়ার গুঞ্জন

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ১২ কোটি টাকার ৪টি গাড়ি জব্দ

Update Time : 07:17:54 am, Wednesday, 2 September 2026