২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। ২০০৮ সালের আজকের এই দিনেই (১ সেপ্টেম্বর) উক্ত প্রতিযোগিতায় প্রথম রানারআপের পুরস্কার অর্জন করেছিলেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তারকা তার সংগীত জীবনের দেড় যুগ পূর্তির কথা জানান।




















