তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের মেত্তুর সফর চলাকালে এক অনন্য ও উষ্ণ মুহূর্তের সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সফরকালে এক বৃদ্ধা নারীর সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময়ের একপর্যায়ে মুখ্যমন্ত্রী নিজের চোখের ক্রিশ্চিয়ান ডিওর ব্র্যান্ডের সানগ্লাসটি খুলে তাকে উপহার হিসেবে দিয়ে দেন।
উপহার পেয়ে সেই বৃদ্ধা সানগ্লাসটি চোখে দিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে তার পাশাপাশি হাঁটতে থাকেন।




















