শৈশব মানেই দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বন্ধুদের সঙ্গে বাইরে সময় কাটানো। কিন্তু বদলে যাওয়া জীবনযাত্রায় সেই শৈশবই যেন ক্রমে ঘরবন্দী হয়ে পড়ছে। গরমের তীব্রতা, বর্ষার বৃষ্টি, মশার উৎপাত, নিরাপদ খেলার জায়গার অভাব সব মিলিয়ে অনেক শিশুরই বাইরে গিয়ে খেলাধুলার সুযোগ কমে গেছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ফোন, ট্যাব, টেলিভিশন ও কম্পিউটারের প্রতি বাড়তি নির্ভরতা।



















