ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে সংঘটিত দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার রাত সোয়া ১০টার দিকে বিমান সেনাদের বহনকারী পিকআপ থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন বিমানবাহিনী সদস্য নিহত হন। নিহতরা হলেন– ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল রকিবুল এবং এলএসি জুবাইদুল।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিনিয়র অফিসার আবুল খায়ের, এলএসি রিফাত উল্লাহ, এলএসি শাহজাদা, অপারেটর আহাদ। নিহত ৩ জনের মরদেহ এবং আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে ঢাকায় নেওয়া হয়েছে।
















