ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সে এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে গত শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
এই সময় অ্যাম্বুলেন্সে দীর্ঘ সময় ধরিয়া আটকা পড়িয়া প্রাণ হারাইয়াছেন আমিরুন্নেছা। তাহার বাড়ি লক্ষ্মীপুরের প্রাণভগবতীপুর গ্রামে।














