পরিবারে সুদিন ফেরাতে এবং ঋণ শোধ করতে দেড় বছর আগে অনেক বড় আশা নিয়ে রাশিয়া পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জাকির হোসেন। সম্প্রতি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে পদোন্নতিও পেয়েছেন তিনি।
কিন্তু সুদিন ফিরতেই এক মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল তার জীবন প্রদীপ। জাকির হোসেন ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বড় বাড়ির প্রয়াত রতন মিয়ার বড় ছেলে।



















