আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নেপাল ও তিব্বতে বন্যা-ভূমিধ্বসে প্রাণহানি বেড়ে ৬২৩, নিখোঁজ প্রায় ২ হাজার

  • MIT ERP
  • Update Time : 01:24:17 pm, Saturday, 29 August 2026
  • 19

নেপাল ও তিব্বতে বন্যা-ভূমিধ্বসে প্রাণহানি বেড়ে ৬২৩, নিখোঁজ প্রায় ২ হাজার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা এবং ভূমিধ্বসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে তিব্বতেই মারা গেছেন ৭ জন। এছাড়া এখনও প্রায় দুই হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫১৭ জনই বিদেশি নাগরিক। নেপাল পুলিশের বরাত দিয়ে বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজ এসব বিদেশি নাগরিকরা ৩৬টি ভিন্ন ভিন্ন দেশের বাসিন্দা।

এদিকে তিব্বতে ভূমিধ্বসের কারণে সৃষ্ট একটি হ্রদে আবারও পানি জমতে শুরু করেছে এবং এতে করে পানির স্তর বাড়ছে। এর ফলে ওই হ্রদটির বাঁধ ভেঙে নেপালে দ্বিতীয় দফায় বন্যা ও ভূমিধ্বসের শঙ্কা তৈরি হচ্ছে বলে সতর্কতা জারি করেছে চীন।

এই আশঙ্কায় শুক্রবার কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হলেও পরে আবার তা শুরু হয়। নেপালে উদ্ধার ও অনুসন্ধানে কাজ করছেন প্রায় ১৫ হাজার নিরাপত্তাকর্মী। দুর্গত এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের হিসেব অনুযায়ী, বন্যায় নেপালে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সংস্থাটি জরুরি সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলারের তহবিল চেয়েছে।

এদিকে আকস্মিক বন্যার ঘটনায় চীনের তিব্বতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সেখানেও নিখোঁজ রয়েছেন ৫ শতাধিক মানুষ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ইমরানপুত্রদের সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন সরফরাজ, জানালেন আসল ঘটনা

নেপাল ও তিব্বতে বন্যা-ভূমিধ্বসে প্রাণহানি বেড়ে ৬২৩, নিখোঁজ প্রায় ২ হাজার

Update Time : 01:24:17 pm, Saturday, 29 August 2026