ঘুষ নিয়ে এক দোকানদারকে রেহাই দেওয়ার অভিযোগে ভারতে খাদ্য প্রশাসনের এক কর্মকর্তাকে মেয়াদউত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছে ক্ষুব্ধ জনতা। শনিবার (২৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে স্থানীয় এক পান দোকান থেকে কেনা মেয়াদউত্তীর্ণ চানাচুর খেয়ে দুই বছরের এক শিশুর অসুস্থ হয়ে পড়ার মাধ্যমে।














