আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

সরকার ফ্যাসিজমের দিকে যাচ্ছে, ফেরানোর চেষ্টা করছি: মিয়া গোলাম পরওয়ার

  • MIT ERP
  • Update Time : 04:35:20 pm, Friday, 28 August 2026
  • 21

সরকার ফ্যাসিজমের দিকে যাচ্ছে, ফেরানোর চেষ্টা করছি: মিয়া গোলাম পরওয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাঁরা সরকারকে সেই পথ থেকে ফেরানোর চেষ্টা করছেন। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাঁরা স্বাক্ষর করেছিলেন।

সেখানে উল্লেখ ছিল, নির্বাচিত সরকার ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু ক্ষমতায় এসে সরকার সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে। তারা এখন জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে। শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর দলীয় ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী সেপ্টেম্বরে জুলাই সনদ স্বাক্ষরের ১৮০ দিন পূর্ণ হবে। আমরা আশা করব, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অধিবেশন ডেকে তা কার্যকর করবে। অন্যথায় এদেশের জনগণকে সঙ্গে নিয়ে সনদ বাস্তবায়নে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে।

সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দলীয়করণ করা হচ্ছে। এটি অসাংবিধানিক। দেশে যদি কোনো দলীয় সরকার না থাকত, তাহলে প্রশাসক নিয়োগের বিষয়টি বৈধতা পেতে পারত। কিন্তু এখন একটি নির্বাচিত দলীয় সরকার রয়েছে। তারা এভাবে প্রশাসক নিয়োগ দিতে পারে না। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দিলে জনগণের ভোগান্তি কমবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, এদেশে সব বিষয় নিয়ে কথা বলার জন্য যেন একজন মন্ত্রী রয়েছেন। তিনি সব মন্ত্রণালয়ের বিষয় নিয়ে কথা বলেন এবং জাতীয় সংসদের বিরোধী দলকে ছোট করে বক্তব্য দেন। অথচ তার নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে তার কোনো খেয়াল নেই। সরকারের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না।

চারদিকে শুধু সরকার দলীয় লোকদের মারামারি দেখতে পাচ্ছি। দেশে উন্নয়নের ক্ষেত্রেও বৈষম্য চলছে। বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্য তার এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন, উদ্বোধন করবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন—এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দারোয়ানের মতো উন্নয়ন তদারকির দায়িত্ব দিয়েছে।

এটি অত্যন্ত বেমানান। এর মাধ্যমে বিরোধী দলের সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। সরকার দলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকাতেও আমাদের নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব দেওয়া হোক। এর আগে জামায়াতে ইসলামীর ইউনিট প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, মজলিসে শূরা সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ভালুকার পরিবেশ, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন

সরকার ফ্যাসিজমের দিকে যাচ্ছে, ফেরানোর চেষ্টা করছি: মিয়া গোলাম পরওয়ার

Update Time : 04:35:20 pm, Friday, 28 August 2026